27/08/2026 : 8:44 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সম্পত্তির কারণে ভাইয়ের হাতে দাদা খুন মেমারিতে, গ্রেপ্তার ৩ জন

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৪ সেপ্টেম্বর ২০২০:


গতকাল মেমারি-২ ব্লকের কুচুট পঞ্চায়েতের চন্ডীপুর গ্রামে ছোট ভাইয়ের হাতে বড় দাদা খুন হন। ঘটনায় জানা যায় পারিবারিক সম্পত্তির বিবাদে এই ঘটনা। মৃত আব্দুল ওয়াহব মন্ডল(৫৪)-এর কন্য আয়েষা খাতুনের নিকট থেকে জানা যায় যে, খাওয়ার পর তারা দৈনন্দিন কাজ করছিলেন এমন সময় তার ছোট চাচা, চাচী, তার ছেলে ও মেয়ে এবং দাদি তাদের ঘরে এসে তাদের গালিগালাজ করে।

সেই সময় বাড়িতে অসুস্থ বাবা ছাড়াও তার মা, দিদি, বোন, দিদির ছোট ছেলে ছিলেন। প্রথমে তার ছোট চাচি তার শরীরে লঙ্কাগুঁড়োর জল ঢেলে দেয়। সারা শরীরে জ্বালা-যন্ত্রণা হওয়ায় সে বাড়ির বাইরে বেড়িয়ে পরে। পরে ভিতর থেকে খুব কান্নকাটির আওয়াজ আসতে থাকে এবং ভিতরে গিয়ে দেখেন যে তার বাবা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, তার সাথে তার দিদিও। এমতাবস্থায় পাড়া-প্রতিবেশি পুলিশকে খবর দেয়।


মেমারি থানার পুলিশ প্রথমে আব্দুল ওয়াহব মন্ডলকে মেমারি হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেল কলেজে পাঠায়। গভীর রাতে শেষ পর্যন্ত মৃত্যু হয়।
এসডিপিও আমিনুল খান জানান, অভিযুক্ত ছোট ভাই আব্দুল রফিক মন্ডল, তার স্ত্রী ও তার ছেলে আসিফুল মন্ডল কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে কুড়ুলের আঘাত দিয়ে খুন করা হয়েছে।

Related posts

পালিশগ্রামের বাইক চোর সাদ্দাম সেখ কে পুলিশি হেফাজতে নিয়ে বাইক উদ্ধার

E Zero Point

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা

E Zero Point

কেন্দ্রের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে পথে নামল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল

E Zero Point

মতামত দিন