26/08/2026 : 9:25 PM
আমার দেশ

দেশে করোনা সংক্রমিতদের সুস্থ হয়ে ওঠার হার বাড়ছে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ৬ সেপ্টেম্বর, ২০২০:


দেশে কোভিড সংক্রমিতদের সুস্থ হয়ে ওঠার হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পর পর ২দিন ৭০ হাজারের বেশি সংক্রমিত সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় ৭৩,৬৪২ জন কোভিড মুক্ত হয়েছেন। এরা কেউ কেউ হোম আইসোলেশনে ছিলেন আর বাকিদের হাসপাতালে চিকিৎসা হচ্ছিল।

এ পর্যন্ত দেশে মোট ৩১,৮০,৮৬৫ জন সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমিতরা ক্রমশ বেশি সুস্থ হয়ে ওঠায় ভারতে এই হার ৭৭.৩২ শতাংশ হয়েছে।

কেন্দ্র এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বিত উদ্যোগে প্রচুর পরিমানে নমুনা পরীক্ষা করার ফলে প্রথম স্তরেই সংক্রমিতদের শনাক্ত করা সম্ভব হচ্ছে। এরফলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যাচ্ছে। কেন্দ্র নতুন দিল্লীর এইমস হাসপাতালের মাধ্যমে দেশের বিভিন্ন কোভিড নির্ধারিত হাসপাতালের আইসিইউ-তে থাকা রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। বিশ্বে ভারতেই সবথেকে কম সংক্রমিত মারা যাচ্ছেন- এই হার ১.৭২ শতাংশ। বর্তমানে ৮,৬২,৩২০ জন সংক্রমিত চিকিৎসাধীন রয়েছেন- যা মোট সংক্রমিতের ২০.৯৬ শতাংশ।

Related posts

দাম্পত্য কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী

E Zero Point

১লা জুলাই থেকে আনলক-২ শুরুঃ দেখে নিন স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন নির্দেশাবলী

E Zero Point

মূল্যবৃদ্ধির আঁচে পুড়ছে দেশ!

E Zero Point

মতামত দিন