13/07/2026 : 6:41 AM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়,কাটোয়া, ৯ সেপ্টেম্বর ২০২০:


গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কার্য্যকালাপ ও অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল চান্ডুলীগ্ৰামে। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল, তুষার সামন্ত, ব্লক নেতা পিন্টু মন্ডল,কাটোয়া ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অচিন্ত্য মন্ডল, কাটোয়া ২নং ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস উদ্দীন মল্লিক, শ্রীবাটী অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি কোরবান মিদ্দা, সিঙ্গি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি রফিকুল ইসলাম।

করুই অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সুকেশ চ্যাটার্জি,পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সাগর সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এইদিন তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Related posts

তৃণমূল বিজেপি প্রতি মোহভঙ্গ হয়ে সিপিআইএমে যোগদান পান্ডুয়ায়

E Zero Point

লকডাউনে মৃৎশিল্পীদের অবস্থা আশঙ্কাজনক

E Zero Point

পানীয় জলের দাবীতে ভোট বয়কটের ডাক

E Zero Point

মতামত দিন