01/03/2026 : 7:29 AM
আমার বাংলাগুসকরাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

অনুব্রত মণ্ডলকে খুনের হুমকির অপরাধে গ্রেপ্তার তৃণমূল নেতা নিত্যানন্দ চ্যাটার্জি

জিরো পয়েন্ট নিউজ – পরাগ জ্যোতি ঘোষ, গুসকরা, ২২ সেপ্টেম্বর ২০২০ঃ


তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কে খুনের হুমকি দেওয়ার অপরাধে পুলিশ গ্রেফতার করল গুসকরার তৃণমূল নেতা নিত্যানন্দ চ্যাটার্জিকে। গুসকরার এক তৃণমূল নেতা শেখ সুজাউদ্দিনের থানায় এফআইআর এর ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে নিত্যানন্দ চ্যাটার্জিকে ।এফআইআর-এ উল্লেখ করা হয় নিত্যানন্দ চ্যাটার্জী ফোনে তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল কে খুনের হুমকি দেন। এ বিষয়ে পুলিশ একটি অডিও ফুটেজ এর সত্যতা যাচাই করে দেখছে ।

এদিকে নিত্যানন্দ চ্যাটার্জী জানান অনুব্রত মণ্ডল তার স্ত্রীর অসুস্থতার সময় তার কাছে কুড়ি লক্ষ টাকা ধার দেন চার মাসের মধ্যে পরিশোধ করে দেওয়ার শর্তে। কিন্তু বর্তমানে তিনি সেই শর্ত মানছেন না এবং অস্বীকার করছেন তাকে টাকা দেওয়ার ব্যাপারে। তার কাছে অনুব্রত মণ্ডলের টাকা নেওয়ার সমস্ত প্রমান আছে ।

তিনি আরো জানান পুলিশ যেহেতু এখন অনুব্রত মণ্ডলের, তাই তারা তাকে গ্রেপ্তার করেছে। এর আগেও অরূপ মির্ধা কে দিয়ে অনুব্রত মণ্ডল তাকে হেনস্থা করেছে ।এবং এবারও তিনি জামিন পাবেন। তারপর তিনি আবার অনুব্রত বাবুর কাছে যাবেন এবং তার দেওয়া টাকা আদায় করেই ছাড়বেন ।প্রয়োজন হলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীর কাছেও যাবেন। নিত্যানন্দ জানান এভাবে টাকা নিলে টাকা শোধ দিতেই হবে সে যেই হোক না কেন ।এছাড়াও তিনি নানা অভিযোগ এনেছেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ।সব মিলিয়ে গুসকরার তৃণমূল শিবির নিজেদের মধ্যেই এমন অভিযোগ পাল্টা অভিযোগের কারণে কিছুটা বিচলিত বলা যায়।

Related posts

আন্দোলনের চাপে ১০০ দিনের কাজ শুরু

E Zero Point

সিপিএম থেকে বিজেপিঃ এবার তৃণমূলে এলেন আইনুল হক

E Zero Point

আবর্জনা সংগ্রহে বালতি বিতরণ করল গুসকরা পৌরসভা

E Zero Point

মতামত দিন