30/08/2026 : 6:42 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পূর্বস্থলীতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল চারটি বাড়ি

জিরো পয়েন্ট নিউজ – পূর্বস্থলী, ৩ এপ্রিল ২০২৪ :


রান্না করতে গিয়ে বুধবার সকালে ভয়াবহ আগুনে ভস্মিভূত হয়ে গেল চারটি বাড়ি। আজ বুধবার সকালে কালনার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের বড় কোবলা মৎস্যজীবী পাড়া এলাকায় ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপের থেকে দমকলের একটি ইঞ্জিন। দমকল ঘন্টাখানেকের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।


স্থানীয় এলাকাবাসীদের তরফে জানা গিয়েছে এদিন বুধবার সকাল ন’টা থেকে সাড়ে নটার মধ্যে একটি রান্নার ঘরে রান্না করতে গিয়ে আগুন লেগে যায়। এরপরই পরপর পাশে থাকা চারটি বাড়ি পুড়ে যায়। স্থানীয় এলাকাবাসীরা নিজেরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়, পরবর্তী সময় সেখানে এসে পৌঁছায় নবদ্বীপ দমকলের একটি ইঞ্জিন।

এরপরে এদিন সেখানে হাজির হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সাথে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী শর্মিলা সরকার, প্রার্থী কে কাছে পায়ে কান্নায় ভেঙে পড়েন আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মহিলারা।

Related posts

বিধায়ক বিশ্বজিৎ দাসের নামে পোস্টার বনগাঁ মহাকুমা বিজেপি বাচাও কমিটির

E Zero Point

হিজল অঞ্চলে তৃণমূলের প্রাক্তন বিধায়কের শীত বস্ত্র প্রদান

E Zero Point

শিবমন্দিরে জল ঢালতে যাওয়ার পথে ১০ জন পূন্যার্থীর মৃত্যু

E Zero Point

মতামত দিন