30/08/2026 : 3:48 AM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

বিধায়ক বিশ্বজিৎ দাসের নামে পোস্টার বনগাঁ মহাকুমা বিজেপি বাচাও কমিটির

জিরো পয়েন্ট নিউজ – শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা, ২৭ নভেম্বর, ২০২০:


উত্তর ২৪ পরগনা গরু পাচারের প্রধান মাথা বিশ্বজিৎ দাসকে চাইনা চাইনা ” লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের কেউ মিথ্যা কেসে ফাঁসানো বিশ্বজিৎ দাস দূর হাটো ” সৌজন্যে বনগাঁ মহাকুমা বিজেপি বাঁচাও এমনই লেখা একাধিক পোস্টার দেখতে পাওয়া যায় উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসের নামে। শুক্রবার সকালে গোপালনগর এলাকার বিভিন্ন যায়গায় একাধিক পোস্টার দেখতে পাওয়া যায়। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এ বিষয়ে বারাসাত বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি শংকর চ্যাটার্জী বলেন, তৃণমূল পোস্টারের আশ্রয় নিয়েছেন। তৃণমূল পোস্টার লাগিয়ে বিজেপির নাম বলে চালাচ্ছে। আমরা পোস্টার রাজনীতি বিশ্বাস করিনা।

তৃণমূলের অবশ্য দাবি এটা বিজেপির অন্তর কলহের ফল। ওই এলাকায় আদি এবং নব্য তৃণমূলের এর আগেও অনেকবার দেখা গিয়েছে।

Related posts

কালনায় পরিযায়ী শ্রমিকদের পাশে শিক্ষক সংগঠন

E Zero Point

করোনা বিধি ভঙ্গঃ মেমারিতে ৪৩ জন আটক

E Zero Point

মেমারিতে তৃণমূলের বিজয়া সম্মেলনী

E Zero Point

মতামত দিন