07/09/2026 : 8:28 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

করোনা বিধি ভঙ্গঃ মেমারিতে ৪৩ জন আটক

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৩ জানুয়ারি ২০২২:


রাজ্যে যেভাবে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে সে দিকে্ নজর রেখে রবিবারই সরকার একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছিলো সোমবার থেকে। নোটিফিকেশনে বলা হয়েছিল রাত ১০ টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোন রকম জমায়েত, রাস্তায় ঘোরাঘুরি ও যানবাহন চলবে না।

সোমবার রাতে মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জীর নির্দেশে এক পুলিশি নজরদারী মেমারি শহরের বিভিন্ন রাস্তায় অভিযান চালান পুলিশ অফিসার সুদীপ সিং। অতিমারী বিধি ভঙ্গের কারণ ৪৩ জন কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটকেরা অনেকেই রাস্তায় অযথা মাস্ক ছাড়া বেড়িছিলেন।

মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী করোনার বিধিনিষেধ নিয়ে সচেতন করে তাদের কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।

Related posts

দেওয়াল দখলের জন্য কোমড় বাঁধলো কালনা যুব তৃণমূল কংগ্রেস

ezeropoint +91 7797331771

মাধ্যমিকে ভালো ফল করা সবজি বিক্রেতার ছেলের সাফল্যে গর্বিত মেমারির পাল্লারোডবাসী

তৃণমূলের প্রেস কনফারেন্সঃ সরাসরি: অভিযোগ প্রমাণিত হলে পার্থর বিরুদ্ধে ব্যবস্থা, জানাল তৃণমূল

ezeropoint +91 7797331771

মতামত দিন