28/08/2026 : 1:26 AM
আমার দেশ

দিল্লি হিংসার চার্জশিটে এবার কংগ্রেস নেতা সলমন খুরশিদ ও আইনজীবি প্রশান্ত ভূষণ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ২৪ সেপ্টেম্বর, ২০২০:


গত ফেব্রুয়ারি মাসের দিল্লী হিংসার মামলায় গত ১৭ সেপ্টেম্বর ১৭ হাজার পাতার চার্জশিট পেশ করে দিল্লি পুলিস। চার্জশিটে বলা হয়েছে,  উমর খালিদ, সলমন খুরশিদ, নাদিম খান সিএএ-এনআরসি বিরোধী বিক্ষোভে উস্কানিমূলক মন্তব্য করেন। সাধারণ মানুষকে হিংসায় ইন্ধন জোগানোর অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করা হয়।  বামপন্থী নেতা সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত আরও এক হাইপ্রোফাইল রাজনীতিকের নাম দিল্লি হিংসা মামলার চার্জশিটে। নাম যোগ হলো কংগ্রেসের প্রবীণ নেতা সলমন খুরশিদের।

বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ ও দিল্লি হিংসায় জড়িত সন্দেহে অভিযুক্তের তালিকায় রাখলো দিল্লি পুলিশ। চার্জশিটে এঁদের নাম যোগ করা হলো। স্পেশাল ক্রাইম ব্র্যাঞ্চ দিল্লি পুলিশ এফআইআর নম্বর ৫৯/২০২০ , দিল্লি দাঙ্গায় অভিযুক্ত করা হচ্ছে রাজনৈতিক কর্মী, সমাজ কর্মী, ছাত্র ছাত্রী এদের।

দিল্লি পুলিসের এই চার্জশিট নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। সিএএ বিরোধী বিক্ষোভে যাঁরা যোগ দিয়েছেন, মূলত তাঁদের বিরুদ্ধেই চার্জশিট পেশ করা হয়েছে। তবে, বিজেপি নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরদের বিরুদ্ধেও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। চার্জশিটে তাঁদের নাম নেই কেন, প্রশ্ন তোলেন বিরোধীরা। উল্লেখ্য দিল্লি হিংসা মৃত্যু হয় ৫৪ জনের। আহত হন শতাধিক। ক্ষয়ক্ষতি হয় কয়েক লক্ষ টাকার।

Related posts

আধা-বিচার বিভাগীয় মামলার ভার্চ্যুয়াল পদ্ধতিতে শুনানির প্রক্রিয়া নতুন যুগের সূচনা করেছে

E Zero Point

২৮ বছর পর আজ বাবরি ধ্বংসের রায়ঃ অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ খারিজ, ৩২জনই বেকসুর খালাস

E Zero Point

উত্তরাখন্ড থেকে আরব আমিরশাহিতে প্রথম সবজি রপ্তানি

E Zero Point

মতামত দিন