30/08/2026 : 8:50 AM
আমার বাংলাআলিপুরদুয়ারউত্তর বঙ্গ

উত্তর প্রদেশের নৃশংস ঘটনার প্রতিবাদে উত্তরবঙ্গে বিক্ষোভ কর্মসূচি

জিরো পয়েন্ট নিউজ – আবিদ হোসেন, আলিপুরদুয়ার, ২ অক্টোবর, ২০২০:


উত্তরপ্রদেশের হাথরসের নৃশংস ঘটনার প্রতিবাদে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ট্রাফিক মোড়ে বাম ছাত্র যুবদের বিক্ষোভ কর্মসূচি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুশপুতুল পড়ানো হয়।উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলার অবনতি,পুলিশ প্রশাসনের ব্যর্থতা,ধর্ষিতা মেয়েটির প্রতি নির্মম অত্যাচারিদের উপযুক্ত শাস্তির বিরুদ্ধে এসএফআই  ও ডিওয়াইএফআইI ফালাকাটা দুই নং লোকাল কমিটির পক্ষ থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।সঠিক তদন্ত করে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা না হলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান এসএফআই ফালাকাটা লোকাল সম্পাদক সায়ন সাহা।এই ঘটনার পর ঘরে বাইরে চরম অস্বস্তিতে যোগী প্রশাসন।প্রশ্ন উঠছে মহিলাদের নিরাপত্তা নিয়ে।

Related posts

গলায় ছুরি ঠেকিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’, সালিশি সভায় অভিযুক্তকে আড়াল করে রাখার অভিযোগ

E Zero Point

তৃণমূলের গোষ্ঠীদ্ব‌ন্দ্বে বোমাবা‌জি এলাকায় চলল গুলি

E Zero Point

রাজ্যসরকারের কর্মসূচী প্রচারে যুব তৃণমূল কংগ্রেস

E Zero Point

মতামত দিন