29/08/2026 : 9:47 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

গলায় ছুরি ঠেকিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’, সালিশি সভায় অভিযুক্তকে আড়াল করে রাখার অভিযোগ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মালদা, ৩ অগাষ্ট ২০২১:


অষ্টম শ্রেণির কিশোরী প্রতিবেশী যুবকের লালসার শিকার হলেন। নির্যাতিতার অভিযোগে জানা যায় মালদহের হরিশচন্দ্রপুরে গত গত ২১ ফেব্রুয়ারি প্রতিবেশী যুবক গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করা হয় তাকে। কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকিও দেওয়া হয়।

মেয়েটির পরিবার আরও জানিয়েছে, গত ২১ ফেব্রুয়ারি, গল্প করবে বলে অভিযুক্তের দিদি কিশোরীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। তার পর দিদার বাড়ি যাওয়ার ছুতোয় বাড়ি থেকে বেরিয়ে যায়। কিশওরীর দাবি, তার পরই অন্য ঘর থেকে বেরিয়ে গলায় ছুরি ঠেকিয়ে অভিযুক্ত তাকে ধর্ষণ করে। কারও কাছে ফাঁস করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়।

সম্প্রতি ৫ মাসের অন্তঃসত্ত্বা মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। এর পরে রবিবার সন্ধ্যায় হরিশচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। তাতে পুলিশ নড়েচড়ে বসলেও অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছে।

মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ার পর পরিবার গ্রামের লোকেদের জানায়।  কিন্তু গ্রামের কিছু প্রভাবশালী এবং তৃণমূলের লোকজন সালিশি সভায় বিষয়টি মিটিয়ে নিতে চাপ দেন বলে অভিযোগ ওই পরিবারের। কিন্তু সালিশি সভায় অভিযুক্তকে আড়াল করা হয় এবং তাদের একঘরে করে দেওয়া হয় বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। তাদের গতিবিধির উপর নজর রাখা হয় বলেও অভিযোগ।

অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয়কুমার দাস বলেন, ”অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সমস্ত ঘটনাই খতিয়ে দেখছে।” ধর্ষণ একটি অমানবিক ঘটনা তবে এ নিয়ে রাজনৈতিক তরজা চরমে। তৃণমূলের লোকজনই অভিযুক্তকে পালিয়ে যেতে সাহায্য করেছেন বলে অভিযোগ বিজেপি-র।


আপনার এলাকার বিভিন্ন খবরাখবর জানতে-
♦ facebook লাইক ও ফলো করুন :  https://www.facebook.com/zeropointpublication
♦ dailyhunt ফলো করুন : ZERO POINT ( https://dailyhunt.in/news/india/bangla/zero+point-epaper-zpoint )
♦ youtube চ্যানেল ZERO POINT NEWS সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/channel/UCdHD7Yg21V6Rm-HSc__NraA
♦ দেশ-বিদেশের খবরাথবর সাথে সাহিত্য-বিনোদন মূলক খবর জানতে সাবস্ক্রইব করুন আমাদের
♦ ওয়েবসাইট  http://www.ezeropoint.net
♦ আপনার এলাকার বিভিন্ন সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471
♦ স্বল্পমূল্যে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা সংস্থার প্রচারের জন্য বিজ্ঞাপন দিন আমাদের সংবাদ মাধ্যম ZERO POINT – এ যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471

Related posts

বাৎসরিক গ্রাম্য দেব দেবীর পুজো পাল্লারোডে

E Zero Point

অবশেষে বিজেপিতে যোগ দিলেন জিতেন্দ্র তিওয়ারি

E Zero Point

আজ পূর্ব বর্ধমানে ৫৩ জন করোনা আক্রান্তঃ লকডাউন উঠতেই বর্ধমান ও মেমারিতে রাস্তায় মানুষের ঢল

E Zero Point

মতামত দিন