27/08/2026 : 2:23 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

স্বামীর অবৈধ সম্পর্কঃ প্রতিবাদী স্ত্রীকে গলাটিপে খুন

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ১৪ অক্টোবর, ২০২০:


স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে গলাটিপে খুন করার অভিযোগ উঠল। অভিযোগ গলা টিপে খুন করে ওড়না জড়িয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয় ওই গৃহবধূকে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সহ ৭ জনের নামে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার গোপীটোলা এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত গৃহবধূর নাম নাইরা বিবি। বয়স ২০। দেড় বছর আগে মিল্কির আটগ্রামার বাসিন্দা নাইরা বিবির সাথে বিয়ে হয় গোপীটোলার বাসিন্দা সাফিকুল শেখের। সাফিকুল টাওয়ারের ব্যবসা করে। অভিযোগ বিয়ের কিছু দিন পর স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারে নাইরা। এই নিয়ে তাদের পরিবারে অশান্তি লেগেই থাকত। মঙ্গলবার এই নিয়ে আবার তাদের মধ্যে বচসা হয়। অভিযোগ স্বামীর সাফিকুল সেখ গলাটিপে তার স্ত্রীকে খুন করে প্রমাণ লোপাট করতে ওড়না জড়িয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। এই ঘটনার পর বাড়ি থেকে অভিযুক্ত স্বামী সহ সকল সদস্যরা পলাতক।‌ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related posts

ঘটকপুকুরে তৃণমূল কিষান – ক্ষেতমজুর কমিটির মিছিল ও পথসভা

E Zero Point

বাস ও লড়ির মধ্যে মুখোমুখি ধাক্কা বোহারে

ezeropoint

বছরের পর বছর ঘাটালে ভয়াবহ বন্যার জন্য তৃণমূলই দায়ীঃ দিলীপ ঘোষ

E Zero Point

মতামত দিন