15/07/2026 : 5:11 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গ

ঘটকপুকুরে তৃণমূল কিষান – ক্ষেতমজুর কমিটির মিছিল ও পথসভা

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, ঘটকপুকুর, ১ অক্টোবর ২০২০:


ঘটকপুকুরের দেউলা বাস মোড়ে, একতারা অঞ্চল তৃনমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে, তৃনমূল কংগ্রেসের কিষান – ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল গতকাল।

সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি, রাজ্যের আর্থিক বঞ্চনার প্রতিবাদে এবং কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে,ও পেট্রোল,ডিজেল, লাগামছাড়া মূল্যবৃদ্ধি, এবং বেসরকারিকরণ কোল ইন্ডিয়া বিক্রি, কো অপারেটিভ ব্যাংক বন্ধ করে দেওয়া, বিভিন্ন চক্রান্তের প্রতিবাদে এদিনের মিছিল ও পথসভা অবস্থান বিক্ষোভ হয় I

উক্ত মিছিল ও পথসভা বিক্ষোবে উপস্তিত ছিলেন, রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা, দক্ষিন ২৪পরগনা এসটি, ওবিসি এর সভাপতি  শক্তিপদ মহাশয়, ডায়মন্ড হারবার ১নম্বর ব্লক তৃনমূল কংগ্রেস জেলা পরিষদ সদস্যা মনমোহিনি বিশ্বাস, সোনার কাউন্সিলার পাপিয়া মহাশয়া, এবং অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা উপস্তিত ছিলেন I

এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে শতাধিক মানুষ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করেন কেউ বা বিজেপি কে সিপিএম যোগদানের পরে তারা মিছিল ও পথসভায় অংশ গ্রহণ করে I এদিন পশ্চিম বঙ্গ রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা মহাশয় আশ্বাস দেন যতদিন না পর্যন্ত এই নীতি প্রত্যাহার হয়,ততদিন আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বার্থ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে যাবো I

Related posts

প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন পালন মুর্শিদাবাদে

E Zero Point

পুলিশ দিবস উপলক্ষ্যে ফুটবল প্রতিযোগিতা

E Zero Point

পূর্ব বর্ধমান জেলা করোনা আপডেট

E Zero Point

মতামত দিন