29/08/2026 : 4:00 PM
আমার বাংলাআরামবাগদক্ষিণ বঙ্গহুগলি

বিজেপি ক্ষমতায় এলে অন্য রাজ্যে কাজে যেতে হবে নাঃ সায়ন্তন বসু

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, আরামবাগ, ১ অক্টোবর ২০২০:


“আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আরামবাগের যুবককে, হুগলির যুবককে, কলকাতার যুবককে কাজের জন্য বোম্বে, গুজরাট, কর্ণাটক অর্থাৎ বাইরের বিজেপি শাসিত রাজ্যে যেতে হবে না। এই রাজ্যে-ই তাদের চাকরি ব্যবস্থা হবে। ‘আরামবাগের গৌরহাটি মোড়ে “চা এ পে চর্চা” কর্মসূচিতে বিজেপি নেতা সায়ন্তন বসু বললেন একথা।
গত কাল সকালে আরামবাগের গৌরহাটি মোড়ে “চা এ পে চর্চা” কর্মসূচিতে বিজেপি নেতা সায়ন্তন বসু উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি তৃণমূল কংগ্রেসের কৃষি বিল সংক্রান্ত বিলের বিরোধিতা প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন “আরামবাগের কৃষক ৫ টাকায় আলু বিক্রি করেছে আর কলকাতার বাজারে ৪৫ টাকায় সেই আলু বিক্রি হয়েছে। মাঝে ৪০ টাকার মুনাফা পেয়েছে ফোরে-দালালরা। আর তার কমিশন পেয়েছে তৃণমূল। কেন্দ্রীয় সরকারের নতুন কৃষিবিলের ফলে সেটা বন্ধ হয়ে যাবে। কৃষকরা সরাসরি কলকাতায় বিক্রি করতে পারবে এবং ইচ্ছামতো দামে বিক্রি করতে পারবে।

Related posts

বিষধর সাপ উদ্ধার

E Zero Point

প্রকৃতি ও মানব -জীবনের অটুট বন্ধনের সাক্ষী রাখী বন্ধন

E Zero Point

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার মেমারিতে

E Zero Point

মতামত দিন