27/02/2026 : 5:33 PM
আমার বাংলা

মনীশ খুনে রাজ্যের রিপোর্ট  তলব  হাইকোর্টের 

জিরো পয়েন্ট নিউজ – মোল্লা জসিমউদ্দিন, কলকাতা, ১৫ অক্টোবর, ২০২০:


মঙ্গলবার  দুপুরে  কলকাতা  হাইকোর্টের  বিচারপতি  সঞ্জীব  বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ব্যারাকপুরে নিহত বিজেপি  নেতা মনীশ  শুক্ল খুনের মামলায়  শুনানি চলে। সেখানে  ডিভিশন  বেঞ্চ  রাজ্যের কাছে আগামী শুক্রবারে মধ্যে মুখবন্ধ খামে রিপোর্ট  তলব  করেছে। মনীশ  শুক্ল  খুনে তদন্তকারী  সংস্থা  সিআইডি কিভাবে  তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে, এখনও অবধি তদন্ত কতদূর  এগিয়েছে এইবিধ বিষয় গুলি জানতে চেয়েছে  কলকাতা  হাইকোর্ট । আগামী  শুক্রবারই এই মামলার  পরবর্তী  শুনানি  রয়েছে  বলে  জানা  গেছে । গত ৪ অক্টোবর  ব্যারাকপুরে টিটাগড় থানার সামনে আততায়ীদের গুলিতে নিহত হয়েছিলেন স্থানীয় বিজেপি  নেতা  মনীশ  শুক্ল । এই খুনে নিহতের  বাবা ৭ জনের বিরুদ্ধে  এফআইআর দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে দুজন তৃনমূলের প্রাক্তন  পুর চেয়ারম্যান। স্থানীয়  থানার  পুলিশ  অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেনি বলে অভিযোগ । ওই দুই প্রাক্তন  পুর  চেয়ারম্যান  আবার ঘটনার পর বেপাত্তা৷ রাজ্য সরকার  অবশ্য  এই মামলার  তদন্ত সিআইডি কে দিয়েছে। সিআইডির তরফে তিনজন কে গ্রেপ্তার  করা  হয়েছে। তবে প্রকৃত খুনিদের ধরতে তৎপর  নয় বলে অভিযোগ। সম্প্রতি বিজেপি নেত্রী  তথা কলকাতা  হাইকোর্টের  আইনজীবী  প্রিয়াঙ্কা  টিবরেওয়েল মনীশ  শুক্ল  খুনের  মামলায়  সিবিআই   তদন্ত  চেয়ে মামলা করেন। এই আইনজীবীর যুক্তি  – নিহত  মনীশ  শুক্ল  একজন  রাজনৈতিক  ব্যক্তিত্বের পাশাপাশি  আইনজীবীও ছিলেন। তাই একজন  আইনজীবী  খুনে প্রকৃত খুনিদের গ্রেপ্তার  হওয়াটা আবশ্যিক। ঠিক এই দাবিতে সিবিআই তদন্ত চেয়ে  মামলা । এই মামলায় আজ অর্থাৎ  মঙ্গলবার  দুপুরে  কলকাতা হাইকোর্টের  বিচারপতি  সঞ্জীব  বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন  বেঞ্চে  মনীশ  শুক্ল  খুনে মামলায় তদন্তের গতিপ্রকৃতি  জানতে রিপোর্ট  তলব  করা  হয়েছে  রাজ্যের কাছে। আগামী  শুক্রবারের মধ্যেই মুখবন্ধ  খামে জমা দিতে  হবে  এই রিপোর্ট। ওই দিনই রয়েছে  এই মামলার  পরবর্তী  শুনানি।

Related posts

করোনা জয় করে বাড়ি ফিরলো চুঁচুড়ার এক শিক্ষক

E Zero Point

কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ মেমারি ১ ব্লকে

E Zero Point

নিয়ন্ত্রণহীন গতির পরিণতিঃ ছবিতে দেখুন

E Zero Point

মতামত দিন