30/08/2026 : 8:37 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

পাঁচ লক্ষ টাকা ছিনতাইঃ ছিনতাই কারী দল গ্রেপ্তার

জিরো পয়েন্ট নিউজ – বিশ্বজিৎ মন্ডল, হুগলি, ১৬ অক্টোবর, ২০২০:


দুই ব্যবসায়ীর পাঁচ লক্ষ টাকা ছিনতাই এর অভিযোগে পাঁচ ছিনতাই কারীকে গ্রেপ্তার করলো হরিপাল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে নালিকুল ১৬ নং রেল গেট এলাকায় গত মঙ্গলবার শেওড়াফুলি এবং রিষড়ার দুই ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ছিনতাই করে পাঁচ ছিনতাই কারির একটি দল।দুই ব্যবসায়ী হরিপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্বয়ং হরিপাল থানার পুলিশ আধিকারিক মধুসূদন ঘোষ তদন্তে নেমে পাঁচ ছিনতাই কারীকে বুধবার রাতে গ্রেপ্তার করে।


পুলিশ জানিয়েছে তিন জনের বাড়ি ধনিয়াখালী থানা জয় হরিপুর এলাকায় এবং আর এক জনের বাড়ি দাদপুর থানা হারিট এলাকায় ।


বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে দুজনকে জেল হেফাজত এবং তিন জনকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক। তিনজনকে পুলিশি হেপজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও কারা কারা জড়িত তা তদন্ত শুরু করেছে পুলিশ।

Related posts

‘আইনী সংবাদদাতা’ কলকাতায় সম্মানিত

E Zero Point

অপহৃত নাবালিকা উদ্ধার মেমারিতে

E Zero Point

দুটি বাসের রেষারেষিতে দুর্ঘটনা মেমারিতে, স্থানীয়দের বিক্ষোভ

E Zero Point

মতামত দিন