30/08/2026 : 8:51 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দুটি বাসের রেষারেষিতে দুর্ঘটনা মেমারিতে, স্থানীয়দের বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ অনন্যা পাল, মেমারি, ৮ ফেব্রুয়ারি ২০২১:


রবিবার বিকেলে বর্ধমান-কালনা রুটের ভিড়ে ঠাসা দুটি বাসের রেষারেষির জন্য উল্টে গেল একটি বাস। আহত বাসযাত্রীদেরপাহাড়হাটী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এবং কয়েকজনের গুরুতর অবস্থার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় প্রকাশ বর্ধমান থেকে কালনাগামী যাত্রিবোঝায় একটি বাস মেমারি ২ ব্লকের জাবুইডাঙ্গার কাছে অন্য আর একটি বাসের সাথে রেষারেষির জেরে রাস্তার পাশে থাকা পাথরের স্তুপের উপর উঠে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।

দুর্ঘটনার পরেই ক্ষোভ দেখান স্থানীয় মানুষেরা। বিক্ষোভকারীদের দাবী জাবুইডাঙ্গার  রাস্তায় স্পিড ব্রেকার না থাকার জন‍্য সমস্ত যানবাহন দ্রুতগতিতে যাতায়াত করে এবং এই রুটের সমস্ত বাসের মধ্যে ওভারটেকের রেষারেষি চলে তাই খুব শীঘ্রই জাবুইডাঙার রাস্তার মধ্যে স্পিড ব্রেকার তৈরি করতে হবে।

Related posts

ব‍র্ধমানে ক্ষুদিরামপল্লী স্পোর্টিং ক্লাবের রক্তদান শিবির

E Zero Point

কাটোয়ায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

E Zero Point

জঙ্গিপুরে দলিত সাহিত্য অ্যাকাডেমির শাখা খোলার আর্জি

E Zero Point

মতামত দিন