15/07/2026 : 10:39 PM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কাটোয়ায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

রাহুল রায়,কাটোয়াঃ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ জারি তৃণমূলের। বুধবার কাটোয়া ২নং ব্লকের পলসোনা,করুই,সিঙ্গি,শ্রীবাটি,জগদানন্দপুর,অগ্রদ্বীপ,গাজিপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিজেদের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন। অবস্থান বিক্ষোভে সামিল হয়ে তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত মজুমদার বলেন,”বর্তমান কেন্দ্র সরকার রান্নার গ্যাসের দাম বাড়িয়ে একশো ত্রিশ কোটি মানুষের সাথে প্রতারনা করেছে। মোদী সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবো।”পেট্রল ও ডিজেলের দাম লাগাতার ২১ দিন ধরে বৃদ্ধি পেয়েছে৷ রান্নার গ্যাসের দাম বেড়েছে। এই দ্রব্যমূল্য বৃদ্ধির আঁচ এসেছে পড়েছে মধ্যবিত্ত এবং গরিব মানুষের সংসারে। কেন্দ্রীয় সরকার মূল্যবৃদ্ধি আটকাতে কোনও পদক্ষেপই করছেন না । তবে কেন্দ্রীয় সরকার তার এই নীতি থেকে সরে না আসলে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

Related posts

মেমারির গর্ব দিগন্তিকা বোসের জাতীয় পুরস্কার প্রাপ্তি

E Zero Point

দুয়ার সরকার মেমারিতেঃ একনজরে দেখে নিন কবে কোথায়?

E Zero Point

পূর্ব ভারতে প্রথম হ্যালসিয়ন (Halcyon™) রেডিয়েশন থেরাপি সিস্টেম চালু করল অ্যাপোলো গ্লেনঈগলস হসপিটালস

E Zero Point

মতামত দিন