06/06/2026 : 6:46 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল মঙ্গলকোটে

আমিরুল ইসলামঃ মঙ্গলকোটের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলের নির্দেশে আজ মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলকোট মাদ্রাসা থেকে নতুনহাট পর্যন্ত প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। এই মিছিলের নেতৃত্ব দেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী।
অপূর্ব চৌধুরী জানান, এই কঠিন পরিস্থিতিতেও আমাদেরকে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে । কারণ কেন্দ্রীয় সরকার দেশটাকে নিয়ে যা করছে তাতে করে রাস্তায় নামা ছাড়া আর কোন উপায় নেই। পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে পাশাপাশি রেলকে বেসরকারিকরণ করছে তারই প্রতিবাদে আজ আমরা মঙ্গলকোটের নতুনহাটে  প্রতিবাদ মিছিল করলাম। মানুষকে আহ্বান জানালাম সকলে পথে নেমে প্রতিবাদ করুন কেন্দ্র সরকারের বিরুদ্ধে।

মিছিলে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী ,তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা শান্ত সরকার, মেহেবুব চৌধুরী, মুন্সি রেজাউল হক, লাল্টু শেখ, মিহির ঘোষ, আব্দুল বাসেদ শেখ, সহ আরও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

Related posts

নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্ট থেকে নিচে পড়ল ইঁট বোঝাই ট্রাকটর! মৃত্যু চালকের

E Zero Point

অর্থের কারণে গৃহবধূকে মারধর করার অভিযোগ

E Zero Point

মেমারির গন্তারে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

E Zero Point

মতামত দিন