07/06/2026 : 9:27 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

এবার মেমারিতে মিলল মধুচক্রের হদিস, ৮ যুবতী উদ্ধার ও ৫ যুবক গ্রেপ্তার

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১২ জানুয়ারি ২০২২:


গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ অভিযান চালায় মেমারি থানার মেমারির রসুলপুরের কাছে কানাইডাঙ্গা এলাকায়। সেখান থেকেই মধুচক্র চালানোর অভিযোগে ৫ জন যুবককে গ্রেফতার করে এবং পাশাপাশি ৮ জন মহিলাকে উদ্ধার করে পুলিশ।

অভিযুক্তরা হলেন কানাইডাঙ্গার বাসিন্দা মোহাম্মদ চাঁদ, মহেশ ডাঙ্গা ক্যাম্প এর বাসিন্দা দেবু বালা রসুলপুরের বাসিন্দা শম্ভু ক্ষেত্রপাল, পূর্ব পলতার বাসিন্দা বিশ্বজিৎ মন্ডল এবং হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত তিন্না ইলামপুর এলাকার বাসিন্দা আনিসুর রহমান। ধৃতদের বুধবার বর্ধমান আদালতে পাঠানো হয়। মেমারি থানা সূত্রে জানা যায় ৮ জন মহিলাকে ৫০০০ টাকার পিআর বন্ডে ছেড়ে দেওয়া হয় এবং হোটেল মালিককে ৫ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ও ম্যানেজারকে ১৭ তারিখ পর্ষন্ত জেল হেফাজত নেওয়া হয়েছে। বাকী তিনজন জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।

বর্ধমান সদর দক্ষিন এসডিপিও জানান যে, মঙ্গলবার বিকালে পুলিশ খবর পেয়ে ২ নং জাতীয় সড়কের ধারে একটি দুতলা বাড়ীতে হানা দিয়ে মধুচক্রের হদিস মেলে। যে বাড়িতে থেকে মধুচক্র চালানো হতো সেটি একটি হোটেল বলে পরিচিত ছিল কিন্তু কোন লাইসেন্স ছিল না।

 

Related posts

ছাত্রছাত্রীদের স্বার্থে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ডেপুটেশন বনগাঁ এডিআই অফিসে

E Zero Point

মঙ্গলকোটের চন্দ্রপুরে রেশনের মাল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পরল এক ব্যক্তি

E Zero Point

দামোদর বাঁধ সংলগ্ন পলি মাটি এলাকায় আলু চাষই ভরসা চাষীদের

E Zero Point

মতামত দিন