26/08/2026 : 7:57 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

খেলা হবে দিবস ও স্বাধীনতা দিবসের ব্যানার নিয়েও গোষ্ঠীদ্বন্দ্ব বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১৫ অগাষ্ট ২০২১:


৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ধমান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সহায়তা কেন্দ্রের উদ্যোগে স্বাস্থ্য শিবির করবেন বলে একটি ব্যানার লাগানো হয় বাজেপ্রতাপপুর মোড় এরিয়াতে! শুক্রবার এই সহায়তা কেন্দ্রের কার্যকর্তা দেবপ্রসাদ গাঙ্গুলী জানান শনিবার রাত্রে কোন দুষ্কৃতী ও সমাজবিরোধীরা এই ব্যানারটি কে ছিঁড়ে দেয়। তিনি জানান কোন গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলতে চাইছি না কিন্তু আমাদের ব্যানারটাকে ছিঁড়ে দিয়ে খেলা হবে দিবসের ব্যানার লাগানো হয়।

প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা না বললেও ইঙ্গিত এর মধ্যেই বুঝিয়ে দিলেন গোষ্ঠী দ্বন্দ্বের কথা! দেবপ্রসাদ গাঙ্গুলী জানান যে তিনি প্রশাসনকেও জানিয়েছেন এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।

Related posts

টোটোর ভাড়াকে কেন্দ্র প্রতিবেশী বিবাদে আক্রান্ত

E Zero Point

মিড মিল কর্মচারীদের হাতে পুজোর বোনাস কালনা পৌরসভায়

E Zero Point

কলকাতায় লক্ষাধিক টাকা ও গহনা চুরিঃ মেমারিতে পুলিশের হাতে পাকড়াও

E Zero Point

মতামত দিন