27/08/2026 : 4:33 AM
আমার বাংলাখণ্ডঘোষদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

তৃণমূল কংগ্রেসের মহামিছিল, পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ৫ এপ্রিল ২০২১:


সোমবার খণ্ডঘোষ ব্লকের সগড়াই বাজার থেকে সেহারাবাজার পর্যন্ত খণ্ডঘোষ বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী, নবীনচন্দ্র বাগের সমর্থনে একটি মহা মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মহামিছিলের আয়োজক ছিল খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

নির্বাচনী প্রচার উপলক্ষে উক্ত মহামিছিলে একেবারে সামনের সারিতে পা মেলান, খণ্ডঘোষ বিধানসভার তৃণমূলের নির্বাচিত প্রার্থী নবীনচন্দ্র বাগ, খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থীব ইসলাম, সহ-সভাপতি বিদ্যুৎ কান্তি মন্ডল, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদী, সহ-সভাপতি শ্যামল কুমার দত্ত, ব্লক যুব সভাপতি শুভেন্দু পাল প্রমূখ । মহা মিছিল দেখার জন্য রাস্তার দু’পাশে উৎসাহী সাধারণ মানুষের ভিড় ছিল দেখার মতো ।

রাস্তার দু’পাশে ছবি তোলার জন্য সাধারণ মানুষের হুড়োহুড়ি ছিল লক্ষণীয়। মহিলা ও পুরুষ মিলে কয়েক হাজার দলীয় সমর্থক মিছিলে পা মেলান । মিছিলে তৃণমূল সমর্থিত কর্মীদের আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। হাতে দলীয় পতাকা নিয়ে কর্মী ও সমর্থক- রা সারা রাস্তা জুড়ে একটাই স্লোগানে ধ্বনি দিতে থাকে সেটি হল “খেলা হবে”। আগত নির্বাচনের প্রাক্কালে এই মহা মিছিল খণ্ডঘোষ বিধানসভার এলাকাজুড়ে বিশেষ সাড়া ফেলবে বলে মত অনেকেরই ।

Related posts

পণপ্রথার শিকার, কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে(!!!) অগ্নিদ্বগ্ধ হয়ে আত্মহত্যা মেমারিতে

E Zero Point

বন্ধ হয়ে গেল শ্রীবাস চা বাগান

E Zero Point

বিজেপির রাজ্য সভাপতির রোডশো পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন