07/09/2026 : 7:06 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

প্রচারে চমক গেরুয়া শিবিরে, জেলায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ৫ এপ্রিল ২০২১:


৫ ই এপ্রিল থেকে পূর্ব বর্ধমানের নির্বাচনী আবাহওয়া পরিবর্তন শুরু হবে। গোটা জেলায় গেরুয়া ঝড় বয়ে যাবে, আর তাতেই খড়কুটোর মতো উড়ে যাবে জোড়া ফুল, এমনটাই পূর্বানুমান করেছেন জেলার এক বিজেপি নেতা।

গত শনিবার পঞ্চম দফা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে। বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী স্মৃতিকান্ত মণ্ডল এবং বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি গোঁজ গণেশ মাঝি তাঁদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

আগামী ৭ ও ৯ এপ্রিল বর্ধমানে আসার সম্ভাবনা অমিত শাহ এবং জেপি নাড্ডার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসতে পারেন আগামী ১২ এপ্রিল। দিন যতই এগিয়ে আসছে ততই এবার বর্ধমান জেলায় ভোটের পারদ চড়ছে। এখন দেখার বিষয় এই গেরুয়া ঝড় জোড়া ফুলকে উড়িয়ে নিয়ে যায়, নাকি পূর্ব বর্ধমানের সব এলাকার মাটিতে জোড়া ফুলের চারা গাছ সৃষ্টি হয়।

 

Related posts

কৃষি ক্ষেতে গিয়ে মহিলাদের সংবর্ধনা জামালপুরে

ezeropoint +91 7797331771

শুরু হলো আদরবাসার পাঠশালা

ezeropoint +91 7797331771

যোগেশ মাইমে হয়ে গেল প্রগতি বাংলা ১৬ তম বার্ষিক উৎসব

ezeropoint +91 7797331771

মতামত দিন