21/09/2026 : 10:36 PM
আমার বাংলামালদহ

ইন্দিরা গান্ধীর আত্মবলিদান দিবসে কংগ্রেসের মিছিল

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ৩১ অক্টোবর, ২০২০:


প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আত্মবলিদান দিবস, সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন এবং কৃষি বিলের প্রতিবাদে মালদা শহর জুড়ে সোচ্চার প্রতিবাদ মিছিলের আয়োজন করল মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে এই মিছিল শুরু হয়ে ফোয়ারা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সর্দার বল্লভ ভাই প্যাটেল এবং ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন সুজাপুরের বিধায়ক ইশা খান চৌধুরী, মানিকচকের বিধায়ক মুক্তাকিন আলাম, মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, জেলার ১৫টি ব্লক থেকে আগত ব্লক সভাপতি এবং কংগ্রেস কর্মীরা।

Related posts

অমানবিকতার চরম নিদর্শনঃ সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার রেল লাইনের ধারে

ezeropoint +91 7797331771

নশরতপুর টিচার্স রিলিফ ফান্ড উদ্যোগে বস্ত্র বিতরণ

একাধিক শহর নেতৃত্ব অনুপস্থিত বিজয়া সম্মিলনীতেঃ তির্যক মন্তব্য শহর তৃণমূল কংগ্রেস সভাপতির

ezeropoint +91 7797331771

মতামত দিন