20/09/2026 : 11:07 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

মালদায় তালা ভেঙে গৃহস্থবাড়িতে চুরি

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ২৬ নভেম্বর, ২০২০:


চুরির ঘটনা ঘটলো শহরে। পাঁচিল টপকে ভেতরে ঢুকে তালা ভেঙে এক গৃহস্থবাড়িতে চুরি।  বৃহস্পতিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের এক নম্বর গর্ভমেন্ট কলোনি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


জানা গেছে ওই এলাকার বাসিন্দা কুনাল কান্তি চৌধুরী। ছট পুজো উপলক্ষে সপরিবারে তারা তুলসিহাটা গ্রামের বাড়ি গিয়েছিলেন। আজ শহরের ভাড়া বাড়িতে ফিরে তারা দেখতে পান তালা ভাঙ্গা ঘরের জিনিসপত্র লন্ড ভন্ড। এরপর খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জানা গেছে নগদ ৪০০০০ টাকা, একটি কম্পিউটার, দুটি সোনার দুল চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related posts

মেমারি পৌর নির্বাচনের প্রস্তুতি শুরু তৃণমূল কর্মীদের

ezeropoint +91 7797331771

নতুন জেলা যুব সভাপতি অলোক মাঝিকে সংবর্ধনা জামালপুরে

ezeropoint +91 7797331771

মেমারিতে ক্ষেতমজুর ইউনিয়নের স্মারকলিপি

ezeropoint +91 7797331771

মতামত দিন