18/07/2026 : 12:29 AM
বিদেশ

চাঁদের মাটি স্পর্শ করল চীনের আরও একটি যান

ইতিহাসে নাম লেখালো চীন। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে সফলভাবে চাঁদের মাটি স্পর্শ করল দেশটির পাঠানো নভোযান ‘চ্যাং ই ফাইভ’। মহাকাশযানটি চাঁদের পাথর সংগ্রহ করবে যা চীনের মহাকাশ বিষয়ে গবেষণাকে আরও গতিশীল করে তুলবে বলে মত বিশেষজ্ঞদের।

চ্যাং’ই-ফাইভে রয়েছে ক্যামেরা, স্পেক্টোমিটার, রাডার, স্কুপ ও ড্রিল মেশিনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি। অভিযানের লক্ষ্যের মধ্যে রয়েছে ২ কেজির মতো মাটির নমুনা সংগ্রহ। যা কক্ষপথে প্রদক্ষিণকারী যানের মাধ্যমে পৃথিবীতে পাঠানো হবে।

গত সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশ থেকে ৮.২ টনের চ্যাং’ই-ফাইভ চন্দ্রযানটিকে একটি রকেটে করে উৎক্ষেপণ করা হয়। ১১২ ঘণ্টার মহাকাশ সফর শেষে চন্দ্রযানটি শনিবার চাঁদের কক্ষপথে প্রবেশ করে। আর মঙ্গলবার চাঁদের নিকট প্রান্তে অবতরণ করে।

তবে এই বৈজ্ঞানিক সাফল্য চীনের টেলিভিশন লাইভ প্রচার করেনি। চন্দ্রযান মাটি স্পর্শের পর খবরটি নিশ্চিত করা হয়। সঙ্গে ছবিও প্রকাশ করা হয়। সেখানে চন্দ্রযানের ছায়া দেখা যায় চাঁদের মাটিতে।

Related posts

চিনা জওয়ানরা বন্দুক জড়িয়ে ঘুমাচ্ছেন ভারতীয় সেনারদের আতঙ্কে, ভাইরাল ভিডিও

E Zero Point

ফের মা হচ্ছেন ১৫ সন্তানের জননী!

E Zero Point

ধ্বংসস্তূপে প্রাণের স্পন্দন, ৬০ ঘণ্টা পর বেরিয়ে এলো জীবিত তরুণী

E Zero Point

মতামত দিন