26/08/2026 : 9:46 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

মারুতি ও মোটর ভ্যান এর মুখোমুখি সংঘর্ষে মৃত ২

জিরো পয়েন্ট নিউজ – লক্ষণ দেবনাথ, পূর্বস্থলী,  ২ ডিসেম্বর,  ২০২০:


পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নিচু চাপাহাটি গ্রাম সংলগ্ন  এসটিকেকে রোডে মারুতি ও মোটর ভ্যান এর মুখোমুখি সংঘর্ষে মৃত ২ । ঘটনা সুত্রে জানা যায় গতকাল রাতে নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ রাস উৎসব দেখে মোটর ভ্যানে করে বাড়ি ফেরার পথেহঠাৎ নিচু চাপাহাটি গ্রামের কাছে আসলে মটর ভ্যানটি একটি লরি কে পাশ কাটিয়ে আগে যাওয়ার সময় অপর দিক থেকে আসা একটি দ্রুতগতিতে আসা মারুতি ভ্যান হঠাৎ ধাক্কা মারে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয় গুরুতর জখম হন কমপক্ষে চারজন তারা সকলেই এখন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মৃতদের মধ্যে একজন ছোট বাচ্চাএবং একজন বিবাহিত মহিলা তাদের নাম সঞ্জু দাস বয়স ৯ এবং ঋতু দে বয়স আনুমানি ২০। এই ঘটনায় এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

করোনা যোদ্ধা পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের সম্মানপ্রদান

E Zero Point

করোনা পরিস্থিতিতে রক্ত নিয়ে কালোবাজারি, বামফ্রন্টের স্মারকলিপি

E Zero Point

কলেজ মোড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

E Zero Point

মতামত দিন