27/08/2026 : 7:53 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পাল্লা-রসুলপুর রোডে বে আইনি ভাবে কাজ চলায় সমস্যায় হাসপাতালে আসা মানুষ

জিরো পয়েন্ট নিউজ – স্বদেশ মজুমদার, ৫ ডিসেম্বর, ২০২০:


বর্ধমান জেলা পরিষদের পক্ষে রাস্তা তৈরী হচ্ছে শিক্ষানিকেতন এলাকায়। তার জন্য ৩কিমি দুরে পাল্লারোড হাসপাতালের সামনে পাল্লা-রসুলপুর মূল রাস্তার উপর মেশিন পত্র নিয়ে চলছে পাথর ও বালি দিয়ে মিক্সিং এর কাজ, যা লোড হয়ে চলে যাচ্ছে শিক্ষানিকেতন এলাকায়।

প্রশাসনের কোনো রকম অনুমতি ছাড়াই মূল রাস্তার উপর বে আইনি ভাবে কাজ চলায় তৈরী হচ্ছে নানা সমস্যা। হাসপাতালে আসা মানুষ থেকে সরকার আপনার দুয়ারে প্রোগ্রামে আসা বহু মানুষ এদিন ছোট ছোট দূর্ঘটনায় পড়েন রাস্তার উপর চলা এই বে আইনি কাজের জন্য ।

রাস্তার ৭৫% অংশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বালি পাথর, স্থানীয় মানুষের বিক্ষোভের সৃষ্টি হয় এদিন এই কারণে, কন্ট্রাকর ঘটনাস্থলে এলে তিনিও বিক্ষোভের মুখে পড়েন।

যদিও তিনি কার থেকে অনুমতি নিয়ে রাস্তার উপর এই মেশিনপত্র বসিয়েছেন তার উত্তর দিতে পারেননি। ২৪ঘন্টার মধ্যে রাস্তা পরিস্কার করার কথা দিলে অবশেষে বিক্ষোভ থামে।

Related posts

গঙ্গার জল নেওয়ার সময় নদীতে তলিয়ে গেল এক যুবক

E Zero Point

তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে ওসি রাম সাহা

E Zero Point

উদ্বোধনের আগেই লরির ধাক্কায় ভেঙে গেল পুজোর গেট মেমারিতে

E Zero Point

মতামত দিন