29/08/2026 : 9:38 PM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

আট কাটা জমির ফসল নষ্ট করে দেয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

জিরো পয়েন্ট নিউজ – শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা, ৭ ডিসেম্বর, ২০২০:


উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের ভয়দা গ্রামের ঘটনা।

ফকির আলী মোল্লার সঙ্গে প্রতিবেশী সাজ্জাদ মোল্লা সঙ্গে দীর্ঘদিন ধরে জমি বিবাদ চলছিল, সেই বিবাদ শনিবার সন্ধ্যায় চরম পর্যায়ে পৌঁছায় এবং গভীর রাতে জমিতে গিয়ে আট কাটা জমির ফুলকপি নষ্ট করে দেয়ার অভিযোগ সাজ্জাদ মোল্লার বিরুদ্ধে, ওই জমি নিয়ে ইতিমধ্যে বসিরহাট মহকুমা আদালতে মামলা চলছে।

তার পাশাপাশি বসিরহাট মহকুমা আদালত থেকে একটা স্টে অর্ডার জারি হয়েছে অনির্দিষ্টকালের জন্য, আদালতের নির্দেশ অমান্য করে সাজ্জাদ মোল্লা রীতিমতো চড়াও হয় ফকির আলী মোল্লা ও তার স্ত্রীর উপর এমনকি তাদেরকে বেধড়ক মারধর করা হয় পাশাপাশি গলায় ফাঁস দেওয়ার চেষ্টাও করা হয়।

প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য চিকিৎসা করানোর পর ওই দম্পতি হাড়োয়া থানা দ্বারস্থ হয়েছেন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাজ্জাদ মোল্লাসহ চারজনের বিরুদ্ধে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, শুধুই জমি সংক্রান্ত ব্যাপার, নাকি অন্য কোন কারণে এই বসচা সেটাও খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।

Related posts

বৈঁচিতে প্যাকেটজাত মুরগির মাংস প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধন

E Zero Point

এটিএম জালিয়াতি কান্ডঃ ঝাড়খন্ড থেকে গ্রেপ্তার করলো রাজ্য পুলিশ

E Zero Point

তপশিলি জাতির বঞ্চনার কথা তুলে ধরতে তৃণমূলের জনসংযোগ

E Zero Point

মতামত দিন