27/08/2026 : 11:38 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

মহিলার ঝুলন্ত মৃত দেহ উদ্ধার ভাতারে

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ১৬ জানুয়ারি ২০২১:


ভাতারের কুরুম্বো গ্রামের কাঁদরের ধার থেকে মহিলার ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করল ভাতার থানার পুলিশ।

পূর্ব বর্ধমান জেলার ভাতার এর কুরুম্বো গ্রামের কাঁদরের ধার থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল ভাতার থানার পুলিশ ।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
পুলিশ সুত্রে খবর ওই মৃত মহিলার নাম সুতপা বার, বয়স ৪২ বছর, বাড়ি ভাতারের কুরুম্বো গ্রামে।

স্থানীয় সূত্রে খবর গত রাত্রে থেকে ওই মহিলা নিখোঁজ ছিল ।বাড়ির লোক খোঁজাখুঁজি করে পায়নি।

আজ ওই মহিলার মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয়রা। এরপর খবর দেয় ভাতার থানা, পুলিশ মৃতদেহ উদ্ধার করে, পাঠিয়েছে বর্ধমান মেডিকেল কলেজে, এলাকায় চাঞ্চল্য।

Related posts

পূর্ব বর্ধমানে লরির ধাক্কায় মৃত কৃষক

E Zero Point

মরশুমি বর্ষা এসে যাওয়ায় কালনার তিল চাষীরা ক্ষতির সম্মুখীন

E Zero Point

বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মেমারিতে

E Zero Point

মতামত দিন