01/03/2026 : 6:42 AM
আমার বাংলাপূর্ব বর্ধমানবর্ধমান

লাইব্রেরীতে পুলিশ, চক্ষু চড়কগাছ পাঠকদের

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২৫ জানুয়ারি:


দিন পেরিয়েছে, উঠেছে লকডাউন, খুলেছে প্রায় সবই, এসে গেছে ভ্যাকসিনও ; কিন্তু আনলক পেরিয়েও লক খোলেনি গ্রন্থাগারের , সেই নিয়ে না না তরফে একাধিকবার আবেদন অনুরোধ করে চিঠিও গেছে গ্রন্থাগার বিভাগে , একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ পায় সে খবর, ২৩জানুয়ারীর পর গ্রন্থাগার খোলার কথা দিয়েছিলেন মন্ত্রী , কথা রেখেছেন তিনি।

২৫ তারিখ থেকে খুলেছে জেলার ও রাজ্যের সব গ্রন্থাগার , জেলা গ্রন্থাগারে প্রথম দিনেই দেখা মিলল সত্যজিত ঘোষ , প্রণব কোলের মতন পাঠকদের , তারা জানান “আপাদত সপ্তাহে ৩দিন খুলবে লাইব্রেরী বলে তাদের জানানো হয়েছে, মাস্ক পড়েই লাইব্রেরীতে আসব , আমাদের খুব উপকার হল গ্রন্থাগার খোলায়”।

কিন্তু লাইব্রেরীতে ঢুকে চক্ষু চড়কগাছ পাঠকদের , জেলা গ্রন্থাগারের দ্বিতীয় তল জুড়ে দখল করে রয়েছে পুলিশ, সাড় দিয়ে পাতা খাট , বিছানা , টেবিল , যদিও এদিন সেখানে কোনো পুলিশকর্মীর দেখা মেলেনি কিন্তু পুলিশের ছেড়ে রাখা পোশাক, খাতা পত্র জানান দিয়েছে তাদের কথা , গ্রন্থাগার কর্তৃপক্ষ এ ব্যাপারে মুখ না খুলতে চাইলেও তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেক পাঠকই ;

শিবাজী চৌধুরী সন্দীপ সাঁতরা র মতন অনেক পাঠকই জানালেল এব্যাপারে ব্যবস্থা গ্রহণ অতিসত্বর প্রয়োজন , তারা বিষয়টি জেলা শাসকের গোচরে আনবেন, বই এর পিঠস্থান পুলিশ ব্যারাক হয়ে যাওয়ার কথা শুনে চমকে উঠছেন অনেক লেখক সাহিত্যপ্রেমী মানুষজন।

Related posts

নভেম্বর থেকে হুগলি জেলায় ১০ টি বিধানসভায় তৃণমূলের জনসভা

E Zero Point

বর্ণময়’ বসন্ত উৎসব রবীন্দ্র ভারতী সোসাইটিতে

E Zero Point

পুজোর আগে অসহায় পরিবারের পাশে স্বপ্ন পূরণ

E Zero Point

মতামত দিন