22/07/2026 : 12:13 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মানবিক মুখ সুপ্রিয় সামন্তর উদ্যোগে কম্বল বিতরণ

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৩১ জানুয়ারি ২০২১:


মেমারি শহরের মানবিক মুখ দল-মত-ধর্ম নির্বিশেষে সকলের প্রিয় গুটেন দা রাজনীতির উর্দ্ধে থেকে সমাজসেবায় ব্রতী। কখনও লকডাউনের সময় প্রতিদিন অসহায় মানুষদের মধ্যাহ্ন ভোজন তো কখনও অন্নসামগ্রী দান।

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্তর উদ‍্যোগে মেমারি পৌরসভার ১০ নং ওয়ার্ডের ২০০ দরিদ্র নাগরিরকদের মধ্যে কম্বল ও অন্যান্য বস্ত্র প্রদান করা হয়।

কম্বলবিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম,  মেমারি কলেজ পরিচালন সভাপতি এম এম মুন্সি, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক, ১০ নম্বর ওয়ার্ড সভাপতি সোনা বিশ্বাস, স্নেহাশিষ ঘোষ দোস্তিদার, শুভেন্দু গুহ সহ প্রমুখ।

মেমারি কলেজ পরিচালন সভাপতি এম এম মুন্সি তার বক্তব্যে জানান, সুপ্রিয় সামন্তপ মত মহৎ ও বৃহৎ হৃদয়ের ব্যক্তি রাজনৈতিক ভেদাভেদ না রেখে তার সামাজিক কর্মকান্ডের প্রসার ঘটিয়েছে। উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন ও সম্মান জানিয়ে বলেন যে ভাবে গদি মিডিয়া বর্তমানে সংবাদ পরিবেশন করছেন তার থেকে স্থানীয় সাংবাদিকরা নিজেদের অস্তিত্ব বজায় রেখে সমাজের ভালো মন্দ দিক গুলি তুলে ধরছেন।

 

Related posts

সমুদ্রগড়ে সর্ষে পিসাইয়ের ঘানি কলে কাজ করার সময় মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

E Zero Point

কেডি সিং এর গ্রেপ্তারে খুশি ‘প্রতারিত’ ফেডারেশন নেতা

E Zero Point

প্লাইউডের গোডাউনে আগুন

E Zero Point

মতামত দিন