26/08/2026 : 4:40 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সমুদ্রগড়ে সর্ষে পিসাইয়ের ঘানি কলে কাজ করার সময় মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

জিরো পয়েন্ট নিউজ, সৈয়দ আবু জাফর, ৩ ফেব্রুয়ারী ২০২৬:


সমুদ্রগড় স্টেশন সংলগ্ন কৃষক বাজার এলাকায় সরষে পিসাইয়ের ঘানি কলে কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যাক্তির। মৃত ব্যক্তির নাম সিরাজুল মন্ডল। তাঁর বাড়ি সিদ্দেপাড়া এলাকায় বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, প্রতিদিনের মতোই মঙ্গলবার সকালে ঘানি কলে সরষে পিসাইয়ের কাজ করছিলেন সিরাজুল মন্ডল। সেই সময় অসাবধানতাবশত তাঁর গলায় থাকা মাফলারটি ঘানি কলের মেশিনে জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং তার গলার অধিকাংশ অংশ টাই কেটে যায়। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি নিস্তেজ হয়ে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Related posts

আবার বিজেপি কর্মীর উপর আক্রমণ, নতুন করে আবার উত্তপ্ত ময়না

E Zero Point

ভাতারের ব্লকের মহাতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির

E Zero Point

কলকাতা মুখরিত হল ১০ হাজার কৃষকের পদচারণায়

E Zero Point

মতামত দিন