29/08/2026 : 5:15 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারের ব্লকের মহাতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির

আমিরুল ইসলামঃ পূর্ব বর্ধমান জেলার ভাতারের ব্লকের মহাতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির। আগত সকল মানুষকে একটি করে মাস্ক প্রদান করে মহাতা অঞ্চল তৃণমূল কংগ্রেস।
মহাতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা নাজিম মন্ডল জানান, আমরা শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির আয়োজন করেছি। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে  ৩০ জন রক্তদাতা রক্ত দিলেন
এই রক্তদান শিবিরে।

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা, রাজা কার্ফা, ভাতার পঞ্চায়েত সমিতির ভূমি কর্মদক্ষ মান গোবিন্দ অধিকারী, জেলা পরিষদ পরিষদের প্রাক্তন বিদ্যুতের কর্মদক্ষ সান্তনু কোনার, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নূর আলম শেখ, ।

Related posts

কুসংস্কার বিরোধী অনুষ্ঠানে বাধা বই মেলা কমিটির

E Zero Point

আজ পূর্ব বর্ধমানে করোনা আক্রান্ত ২৯০, শুধু বর্ধমান শহরে ১০৯ জন

E Zero Point

মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত লরি চালক

E Zero Point

মতামত দিন