26/02/2026 : 9:00 AM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

তৃণমূল যুব নেতা নিত্যানন্দ ব্যানার্জীর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি বাগিলায়

নূর আহামেদঃ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্যে আজ পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, রেলের বেসরকারীকরনে প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে। আজ মেমারি বাগিলা পঞ্চায়েতের সামনে অবস্থান কর্মসূচি করা হল মেমারি ১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর নেতৃ্ত্বে।

উক্ত প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাগিলা পঞ্চায়েতের প্রধান অরিন্দম ঘোষাল, পঞ্চায়েত সদস্য প্রলয় পাল সহ অজস্র তৃণমূল কর্মী ও নেতারা।

যুবনেতা নিত্যানন্দ ব্যানার্জী জানান যে, বর্তমানে কেন্দ্রীয় সরকার যে ভাবে রেল ও কোল ইন্ডিয়ার বেসরকারী করন করছেন মানুষের চোখে ধূলো দিয়ে তারই প্রতিবাদে আমরা সামিল হয়েছি। বিজেপি সরকার কো-অপারেটিভ ব্যাঙ্ক বন্ধ করার জন্য যে পরিকল্পনা নিচ্ছে তা বেআইনি।

Related posts

সামাজিক দূরত্ব বিধি ও মাস্ক পরার জন্য করজোড়ে অনুরোধ করলেন মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

গুসকরায় পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস

E Zero Point

বার্ধক্য ভাতা না পেয়ে চরম বিপাকে আদিবাসী বৃদ্ধা

E Zero Point

মতামত দিন