30/08/2026 : 12:36 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি শহরে বিজেপির পরিবর্তনযাত্রা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৬ ফেব্রুয়ারি ২০২১:


অনেক হয়েছে মমতা। এবার পরিবর্তন চাইছে জনতা। প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে বাংলা বদলাবে। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। সোমবার পূর্বস্থলী, বুলবুলিতলা, মন্তেশ্বরের, বোহার, সাতগাছিয়া, কুসুমগ্রাম, পাহাড়হাটি হয়ে মেমারি শহরে প্রবেশ করে বিজেপির পরিবর্তন রথ।

বামুনপাড়া মোড়ে একটি সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা, সাংসদ সুনীল মন্ডল, ভীষ্মদেব ভট্টাচার্য, পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ অন্যান্য নেতৃত্ব।

সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে আসা সাংসদ সুনীল মন্ডল এবং রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ।

 

Related posts

মেমারি পুলিশের মানবিক উদ্যোগ

E Zero Point

ভাতার রেলস্টেশনে একুশে জুলাই পালন

E Zero Point

বর্ধমানে পালিত হলো ‘নমামী গঙ্গা’ জেলা সম্মেলন

E Zero Point

মতামত দিন