27/08/2026 : 2:32 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

চার কেজি হেরোইন সহ গ্রেফতার তিনজন

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ৮ জুলাই ২০২১


জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ওমরপুর থেকে বৃহস্পতিবার সকালে চার কেজি হেরোইন সহ গ্রেফতার করা হল তিনজনকে। পুলিশ সুত্রে জানা গেছে, রঘুনাথগঞ্জ থানার ওমরপুর এলাকা সংলগ্ন একটি হোটেল সামনে থেকে দশ চাকা লরি আটক করে প্রথমে পুলিশ এবং সেই লরির ভেতরে চালকের আসনে তলায় চার কেজি হেরোইন উদ্ধার হয় যার আনুমানিক মুল্য ২০ কোটি টাকা।

এই ঘটনার জেরে চালক ও খালাসি কে গ্রেফতার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মনিপুর থেকে লরি টি আসছিল এবং বহরমপুরে হয়ে কলকাতা দিকে যাচ্ছিল তখন রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও কলকাতা এসটিএফ গোপন সূত্রে অভিযান চালিয়ে এই চার কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জঙ্গিপুর জেলা পুলিশ জানিয়েছে। ধৃতরা হলেন ফিজাম নওবি সিং (চালক), থিয়াম সুরমঙ্গল মেটেই (চালক) ও ইয়াখোম নওটোম্বো মেতেই (সহায়ক) তিনজনেই ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে।

Related posts

চিনা মাঞ্জা নিয়ে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

E Zero Point

রেলের বেসরকারীকরনের বিরুদ্ধে ডেপুটেশন মেমারিতে

E Zero Point

ঈদের শুভেচ্ছা বিনিময় মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেসের

E Zero Point

মতামত দিন