30/08/2026 : 10:21 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে পাঁচটি তাজা বোমা উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২২ ডিসেম্বর ২০২১:


মেমারি ২ ব্লকের বোহার ২ পঞ্চায়েতের কৃষঞ বাটি গ্রামে পাঁচ টি তাজা বোমা উদ্ধার করে মেমারি থানার পুলিশ। মঙ্গলবার ভোরে মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে কৃষঞবাটি গ্রামের এক ব্যক্তির বাড়ির পাশে ১০০ ফুট দূরে বাঁশ বাগানের ঝোঁপের তলায় পাঁচ টি তাজা বোম কে বা কারা রেখে যায়। যে বাড়ির পাশে বাঁশ বাগানে বোমা পাঁচ টি পাওয়া যায় ঐ বাড়ির তিন ব্যক্তি কে বুধবার রাতেই পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে থানায় নিয়ে যায়।

বাড়ির মালিকের অভিযোগ তাদেরকে ফাঁসানোর জন্য পুলিশ ঐ ভোরেই তুলে নিয়ে যায়। বুধবার সকাল ১০টা নাগাদ ঐ তিন ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেয়।

ঘটনাস্থলে বোমস্কোয়াডের চারজন আধিকারিক ও একটি দমকলের ইঞ্জিন আসে এবং বিকাল ৪টে নাগাদ বোমগুলিকে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

Related posts

নতুন জেলা সভাপতিকে নিয়ে সভা তৃণমূল কংগ্রেসের

E Zero Point

বর্ধমানে পথবাসীদের দুর্গাপুজোর বস্ত্রদান

E Zero Point

শক্তিগড়ে আইটিআই পাশ যুবক খুন

E Zero Point

মতামত দিন