16/07/2026 : 11:25 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

শহিদ দিবসকে সামনে রেখে তৃণমূলের মিছিল মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ৭ জুলাই ২০২২:


হাতে মাত্র আর কয়েক দিন, তার পরেই একুশে জুলাই। তৃণমূল কংগ্রেস বরাবরই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে ধর্মতলায়। গত দু’বছর যাবৎ ভার্চুয়ালি এই দিনটি পালন করা হয় । তবে এবার শহীদ সমাবেশ থেকেই বরাবরের মতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২১ শে জুলাই শহিদ দিবসকে সামনে রেখে মেমারি ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্যের নির্দেশে গন্তার দু’নম্বর অঞ্চলের রাধাকান্তপুরে পথসভা ও মিছিল করা হলো।


পথসভায় উপস্থিত ছিলেন মেমারী বিধানসভার বিধায়ক মধুসূদনভট্টাচার্য্য , মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সন্দীপপ্রামানিক, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি  অচিন্ত্য চট্টোপাধ্যায়, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ-সভাপতি  আশীষ ঘোষদোস্তিদার, মেমরি ১ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী গীতাদাস, মেমারি ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাহুলদেব ঘোষাল ও অঞ্চলের নেতৃত্বগন ও কর্মীবৃন্দ।

Related posts

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের শান্ত হতে বললেন মেমারির শহর সভাপতি

E Zero Point

ডি.ওয়াই.এফ.আই-এর পক্ষ থেকে বর্ধমান শহরের ২২ নং ওয়ার্ডে স্যানিটাইজেসন

E Zero Point

কুচুট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পথসভা

E Zero Point

মতামত দিন