30/08/2026 : 3:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

১০ দফা দাবি নিয়ে বামেদের ডেপুটেশন

জিরো পয়েন্ট নিউজ, মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর,  ১৪ জুলাই ২০২২:


মেমারি-২ দুই নম্বর ব্লকের অন্তর্গত বিজুর-১ এক নম্বরগ্রাম পঞ্চায়েতে সি.পি.আই(এম) পক্ষ থেকে ডেপুটেশন দিলেন। মূলত ১০ দফা দাবি নিয়ে এই ডেপুটেশন। ১০০ দিনের কাজ চালু করতে হবে, বকেয়া মজুরি দিতে হবে, সকল জব কার্ড প্রাপকদের কাজ দিতে হবে, আবাস যোজনার প্রাপকদের নামের তালিকা প্রকাশ্যে টাঙানো সহ সঠিক পদ্ধতিতে ঘর দেওয়া সহ বিভিন্ন দাবীতে প্রধানকে ডেপুটেশন দেওয়া হয়।

চার জনের প্রতিনিধি দলে ছিলেন কমরেড বাদল হেমব্রম, কমরেড হাঁদা মুর্মু, কমরেড সুমিত্রা ধারা, কমরেড হরপ্রসাদ খাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন পার্টি নেতা কমরেড তাপস বসু , কমরেড শান্তি ব্যানার্জ্জী, কমরেড কাঞ্চন সরকার, কমরেড সুদেব ঘোষ সহ নেতৃত্বরাও কর্মী বৃন্দ।

Related posts

একঝাঁক মোহনবাগানীর শিশুমুখে হাসি ফোটানোর প্রয়াস

E Zero Point

মঙ্গলকোটের বনপাড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

E Zero Point

পল্লিমঙ্গল সমিতির স্বাস্থ্য পরীক্ষা শিবির

E Zero Point

মতামত দিন