26/02/2026 : 1:12 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মহাত্মা গান্ধীর শহীদ দিবসে সংহতি দিবস পালন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৩০ জানুয়ারী ২০২৩:


সোমাবার অহিংস নীতির পুরোধা মহাত্মা গান্ধীর ৭৬তম তিরোধান দিবসে পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লক প্রাঙ্গনে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হলো।

মেমারি ১ ব্লক ও মেমারি ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে জয় জোহার মেলার মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও ড. আলি মহম্মদ ওয়ালিউল্লাহ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদস ও সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, আব্দুল হালিম, পাটোয়ারি মান্ডি সহ পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ ও সদস্যরা অজস্র আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন। সকলেই তাঁদের বক্তব্যে জাতির জনক মহাত্মা গান্ধীর আত্মত্যাগ ও আদর্শের কথা বলেন।

Related posts

শিক্ষক দিবসে রক্তদান করলেন শিক্ষক-শিক্ষিকারা

E Zero Point

রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বৃদ্ধ

E Zero Point

শিক্ষক সংবর্ধনা মগরার ত্রিবেণীতে

E Zero Point

মতামত দিন