17/07/2026 : 8:14 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

প্রকৃতিকে বাঁচানোর বার্তা নিয়ে পাঁচ হাজার কিলোমিটার রোড ট্রিপে তিন শিক্ষিকা

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৭ মে ২০২৪ :


দিন দিন বাড়ছে বিশ্ব উষ্ণায়ন আর প্রকৃতিকে রক্ষা করতে, সেভ ওয়াটার, সেফ লাইফ এবং সেভ আর্থ এই বার্তা নিয়ে এদিন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের হেমাতপুর এলাকা থেকে রোড ট্রিপ এ বার হলেন তিনজন শিক্ষিকা। শুধু ভারতবর্ষ নয় পাশের দেশ ভুটানে গিয়েও এই সমাজ সচেতনতামূলক বার্তা দেবেন তারা।

শিক্ষিকা সুতপা দাস, তপতী দেবনাথ ভৌমিক এবং রুমা বর্ধন এই তিন শিক্ষিকা কুড়ি থেকে পঁচিশ দিনের জন্য জল সংরক্ষণ, জীবন বাঁচান এবং প্রকৃতিকে বাঁচান এই বার্তা নিয়ে চার থেকে পাঁচ হাজার কিলোমিটার গাড়ি করে ভ্রমণ করে সমাজ সচেতনতামূলক বার্তা তুলে ধরবেন বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে তারা।

সুতপা দাস তিনি জানান ভুটান হয়ে নর্থ ইস্ট ইন্ডিয়া বেশ কয়েকটি জায়গায় এই সমাজ সচেতনতামূলক বার্তা নিয়ে যাবেন তারা। এর আগেও কাশ্মীর থেকে কন্যাকুমারী সেভ গার্ল চাইল্ড এই বার্তা নিয়ে পৌঁছেছিলেন তারা। এরপর ফের একবার জল প্রকৃতিকে বাঁচানোর বার্তা নিয়ে রোড ট্রিপ এই তিন শিক্ষিকা।

Related posts

“মানুষের পাশে আমরা” স্বেচ্ছাসেবী সংস্থার করোনা সচেতনতা মূলক কর্মসূচী

E Zero Point

মেমারির মুক্তমনা ও বিজ্ঞানকর্মী নীধুদা প্রয়াত

E Zero Point

জামালপুরে আদিবাসী সমাজের অস্থি বিসর্জন ও পুণ্যস্নান

E Zero Point

মতামত দিন