28/08/2026 : 7:20 AM
আমার বাংলাবীরভূম

মাধ্যমিক পরীক্ষার্থী নিজেই টোটো চালিয়ে পরীক্ষা কেন্দ্রে

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মণ্ডল, বীরভূম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩:


বীরভূম জেলার তারাপীঠ মন্দির সংলগ্ন করকরিয়া হাই স্কুলের ছাত্র বিকি মণ্ডল একজন মাধ্যমিক পরীক্ষার্থী। বাড়ি থেকে তার পরীক্ষাকেন্দ্র প্রায় ১০ কিলোমিটার দূরে বর্শাল উচ্চবিদ্যালয়।


জানা যায় টোটো চালিয়ে উপার্জন করে বাড়ির আর্থিক সহায়তা করে। বিকি মণ্ডল প্রতিদিন টোটো চালিয়ে পরীক্ষা দিতে আসে।
শুধু তাই নয় আরও বেশকিছু ছাত্রছাত্রীদের নিয়ে আসে যারা এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। তাদের সম্পূর্ণ ফ্রিতে নিয়ে আসা যাওয়া করে।

এমন দৃঢ় এবং উদার মনোভাবের জন্য এলাকার মানুষ তাকে শুভেচ্ছা ও শুভকামনা দিচ্ছে এবং তার সাথে বিকি মণ্ডলের পরীক্ষা যেন খুব ভালো হয় সেই প্রার্থনা করছেন সকলে।

Related posts

রোদ্দুরের হাত থেকে বাঁচতে শ্রমিক এবং কৃষকদের টুপি প্রদান

E Zero Point

“আমি চিরতরে দূরে চলে যাবো তবু আমারে দেবোনা ভুলিতে”- সম্প্রীতিক কবিকে সশ্রদ্ধ প্রণাম

E Zero Point

জীবনে বলিদান করতেই হবে, তবেই হবে প্রকৃত দেশ প্রেমঃ বিধায়ক, হর-ঘর তিরঙ্গা কর্মসূচি গন্তার বি এম হাইস্কুলে

ezeropoint

মতামত দিন