30/08/2026 : 10:22 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

শক্তিগড় থানায় ডেপুটেশন

জিরো পয়েন্ট নিউজ – সেখ সামিন, পূর্ব বর্ধমান, ২৮ ফেব্রুয়ারি ২০২৩:


কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক এর ওপর হামলার প্রতিবাদে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে রবিবার রাজ্যজুড়ে বিজেপির থানা ঘোরাও কর্মসূচি পালন করা হয়।


সেইমতো রবিবার দুপুর দেড়টা নাগাদ শক্তিগড় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। এদিন বড়শুল মোড় থেকে শক্তিগড় থানা পর্যন্ত মিছিল করে এসে শক্তিগড় থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিক্ষোভের পাশাপাশি এদিন শক্তিগড় থানার পুলিশের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়।


এদিন প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান ২ কো কনভেনর রাধাকান্ত রায়, ব্লক এডমিনিস্ট্রেটিভ ইনচার্জ ডঃ সঞ্চয় সিকদার, 35 নং মন্ডল সভাপতি সাগ্নিক সিকদার, ৩৬ নং মন্ডল সভাপতি সৌমিত্র ঘোষ, ৩৪ নং মন্ডল সভাপতি উ‍ৎপল পাল, বড়শুল দু’নম্বর মন্ডলের কর্মী সমর্থকরা।

 

Related posts

ইলেকট্রিক শক খেয়ে মঙ্গলকোটো মৃত এক ব্যক্তি

E Zero Point

বিশ্বভারতীর পাঁচিল কান্ডের শুনানি ১৮ সেপ্টেম্বরঃ হাইকোর্ট

E Zero Point

অসহায় ক্যান্সার রোগীকে আর্থিক সাহায্য মেমারিতে

E Zero Point

মতামত দিন