28/08/2026 : 6:50 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক এর ওপর হামলার প্রতিবাদে বিজেপির ডেপুটেশন

জিরো পয়েন্ট নিউজ – সেখ সামিন, পূর্ব বর্ধমান, ২৮ ফেব্রুয়ারি ২০২৩:


কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক এর ওপর হামলার প্রতিবাদে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে রবিবার রাজ্যজুড়ে বিজেপির থানা ঘোরাও কর্মসূচি পালন করা হয়।


সেইমতো রবিবার বিকেল ৪ টে সময় নাগাদ জামালপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। এদিন জামালপুর বাজার থেকে জামালপুর থানা পর্যন্ত মিছিল করে এসে জামালপুর থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিক্ষোভের পাশাপাশি এদিন জামালপুর থানার পুলিশের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিন প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিজেপির ব্লকের ও অঞ্চলের কার্যকরীগন মন্ডলের কর্মী সমর্থকরা।

Related posts

মেলাতে আপত্তি নেই রাজ্যের, স্কুল বন্ধঃ ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে কোভিড বিধিনিষেধ জারি

E Zero Point

অজয় নদ থেকে মৃতদেহ উদ্ধার

E Zero Point

সরকার গড়ছি আমরা, নির্যাতিতা মহিলাদের কেস ফাইল ওপেন করবঃ অগ্নিমিত্রা পাল

E Zero Point

মতামত দিন