30/08/2026 : 12:22 PM
আমার বাংলা

ভোট মিটতেই ব্যারাকপুরে হিংসা

জিরো পয়েন্ট নিউজ, ব্যারাকপুর, ২১ মে ২০২৪ :


ব্যারাকপুরে মোটের ওপর শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচন মিটতেই ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে।

ভাটপারার ১৬ নম্বর ওয়ার্ড, ২২ নম্বর ওয়ার্ড, এবং ৯ নম্বর ওয়ার্ড এই তিনটি ওয়ার্ডের বিজেপি বুত কর্মীকে ভোট শেষ হওয়ার পরই তৃণমূল কর্মীরা মারধর করে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। যদিও প্রত্যেকজনের সঙ্গেই সোমবার রাতে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং হাসপাতালে দেখা করতে যান। কিন্তু তার মধ্যে গুরুতর আহত হয় সামুদিন আনসারী, তাকে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী নিজে অ্যাম্বুলেন্সে তুলে দেয়।


যদিও সমস্ত বিষয় অস্বীকার করে ভাটপাড়া তৃণমূল টাউন প্রেসিডেন্ট দেবজ্যোতি ঘোষ তিনি বলেন তৃণমূল তৃণমূল রাজনীতি করেনা যদিও ঘটে থাকে প্রশাসন ঠিক ব্যবস্থা নেবে।


এদিন বিজেপি প্রার্থী অর্জুন সিং ব্যারাকপুরের ভোট শান্তিপূর্ন ভাবে হওয়ার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনকে ধন্যবাদ জানান। কিন্তু ভোট পরবর্তী যে হিংসার ঘটনা ঘটছে যার জেরে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে বলে অর্জুন সিং এর অভিযোগ। সেই সঙ্গে তিনি এদিন ব্যারাকপুরের পুলিশ প্রশাসনকে হুশিয়ারি দিয়ে বলেন বিজেপির ওপর হামলা বন্ধ না হলে তিনি তার কাজ শুরু করবেন, আর তখন সেটা বন্ধ করতে পারবে না বলেও পুলিশকে হুশিয়ারি দেন।
ওপর দিকে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ব্যারাকপুরে শান্তিপূর্ন নির্বাচন হয়েছে বলে মত প্রকাশ করেছেন। তবে অর্জুন সিং যেখানে যেখানে গেছেন সেখানে অশান্তি ছড়িয়েছেন বলেও দাবি করেছেন।

Related posts

চোলাই মদ কারবারিকে গ্রেফতার করল ভরতপুর থানার পুলিশ

E Zero Point

মুর্শিদাবাদে কর্মবিরতি রেখে স্বাস্থ্য কর্মীদের ডেপুটেশন

E Zero Point

অনুব্রত মন্ডলের উপস্থিতিতে কর্মী সম্মেলন মঙ্গলকোটে

E Zero Point

মতামত দিন