07/09/2026 : 8:21 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

উচ্চমাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থানাধিকারীকে সংবর্ধনা

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২০ মে ২০২৪ :


উচ্চমাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করে মেমারি ১ ব্লকের শোভনা গ্ৰামের আফরিন মন্ডল। মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা ১ এর ছাত্রী আফরিন মন্ডলের প্রাপ্ত নম্বর ৪৯১ । অতি সাধারণ পরিবারের মেয়ে হয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে আফরিন, তার জন্য অভিভূত হয়ে পূর্ব বর্ধমান জেলার বিশিষ্ট সমাজসেবী জগবন্ধু রায় তার বাড়িতে গিয়ে আফরিন মন্ডল এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

জানা যায় বিশিষ্ট সমাজ সেবী জগবন্ধু রায় শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জনকারীদের বাড়ি গিয়ে সংবর্ধনা প্রদান করেন ও শুভকামনা জানান।

 

Related posts

বাড়ির ফেলে দেওয়া জিনিসের হাট এবার নিউটাউনে

ezeropoint +91 7797331771

ফাস্ট জানুয়ারিতেও ওরা মাঠে যায়

ezeropoint +91 7797331771

বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না, গরু পাচার করতে দেওয়া হয়ঃ যোগী আদিত্যনাথ

মতামত দিন