20/06/2026 : 10:29 PM
আমার বাংলা

রেমালঃ চিন্তায় মাথায় হাত সুন্দরবন এলাকার মানুষের

জিরো পয়েন্ট নিউজ, উত্তর ২৪ পরগনা, ২৬ মে ২০২৪ :


কয়েক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে চলছে সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলে। চিন্তায় মাথায় হাত সুন্দরবন এলাকার মানুষের । মানুষকে সতর্ক করার জন্য সুন্দরবনের উপকূলবর্তী এলাকার মাইকিং প্রচার করছে প্রশাসনের পক্ষ থেকে। বিগত দিনে আমফান , আইলা , বুলবুল এর মত ঘূর্ণিঝড় চোখের সামনে দেখেছে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষজন। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর বাড়ি ভেঙে পড়েছে , নদীর বাঁধ ভেঙে গ্রামে নোনা জল ঢুকে প্লাবিত হয়ে গ্রামকে গ্রাম একদিকে ক্ষতি হয়েছে চাষের জমি অন্যদিকে ক্ষতি হয়েছে মাছের ঘেরী সব মিলিয়ে জর্জরিত হয়ে রয়েছে গোটা সুন্দরবনবাসী ।

গ্রাম ছেড়ে থাকতে হয়েছে মাসের পর মাস । বাড়ি ভেঙে যাওয়ার পরেও সেই বাড়ির তৈরির ক্ষতিপূরণ আজও পায়নি বহু পরিবার । তাই আবার ঘূর্ণিঝড় আশায় চিন্তায় মাথায় হাত প্রত্যান্ত সুন্দরবন এলাকার মানুষের । প্রশাসনের তরফ থেকে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য সব রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে বলছেন হিঙ্গলগঞ্জের বিডিও। তবুও মানুষের আতঙ্ক পিছু ছাড়ছে না রাত বাড়লে কি হবে কোথায় যাব কোথায় থাকবো তাড়া করে বেড়াচ্ছে সেই মানুষগুলোকে।

Related posts

মেমারির কেন্নাতে কৃষক সভার কমিউনিটি কিচেন

E Zero Point

মঙ্গলকোটের লাকুরিয়া ইয়ং অ্যকশন ক্লাবের উদ্যোগে এক দিনের ফুটবল প্রতিযোগিতা

E Zero Point

মেমারিতে করোনাজয়ী ও যোদ্ধাদের সংবর্ধনা

E Zero Point

মতামত দিন