26/08/2026 : 9:25 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে নজরুল জয়ন্তী

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৫ মে ২০২৪ :


বাংলা সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ, সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিন। কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তার লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে।

মেমারি পৌরসভার উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সাথে পালন করা হয়। পৌরভবনে অফিসের ভিতর কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ও ১৩ নং ওয়ার্ডের প্রাক্তণ কাউন্সিলর বিদ্যুৎ দে।

এছাড়াও উপস্থিত সকল স্থানীয় শিল্পীবৃন্দরা পুষ্পার্ঘ নিবেদন করেন কবির প্রতিকৃতিতে। সঙ্গীতের মাধ্যমের শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন স্বাতী স্যানাল., পুলক সিংহরায়, ভূমিকা বর্মন মুখার্জী, জয়ন্ত গাঙ্গুলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেয়ারম্যান স্বপন বিষয়ী ও পৌরকর্মী দিব্যেন্দু ভট্টাচার্য্য।

 

Related posts

রেলের উচ্ছেদ অভিযানঃ প্রতিবাদে রেল অবরোধ পাল্লারোড স্টেশনে

E Zero Point

শিক্ষাটা আজও আমাদের দেশে ঐচ্ছিক, আবশ্যিক নয়

E Zero Point

দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নয়, দুর্গাপুরের অ্যালয় স্টিল প্লান্টের বেসরকারীকরন

E Zero Point

মতামত দিন