12/07/2026 : 6:10 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বীমা সচেতনতা ও কেরিয়ার কাউন্সেলিং মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১০ অগাষ্ট ২০২৪ :


শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারির কালসিতে অবস্থিত ঈশানী নলেজ ক্যাম্পাসে একটি বীমা সচেতনতা সেমিনার ও কেরিয়ার কাউন্সেলিং শিবির অনুষ্ঠিত হয়। ইন্ডিয়ান ইনসিওরেন্স ইন্সটিটিউট কলকাতার উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিভিন্ন প্রকার বীমা বিষয়ক সচেতনতা, বীমা বিষয়ক কোর্স সম্পর্কে আলোচনা করা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইনসিওরেন্স ইন্সটিটিউট, কলকাতার সাধারণ সম্পাদক চন্দ্রমৌলি রায়, সহ সভাপতি শঙ্কর দাস, যুগ্ম সম্পাদক নবেন্দু গুহ, কাউন্সিল মেম্বার মৌসুমি বসু পাল, অনুরাধা গাঙ্গুলী। এছাড়াও ঈশানী নলেজ ক্যাম্পাসের অধ্যক্ষ ড. আর. কে. ঝা, চেয়ারম্যান সৌভিক রায় চৌধুরী, মেমারি ক্রিষ্টাল মডেল স্কুলের অধ্যক্ষ অরুনকান্তি নন্দী সহ অন্যান্যরা।

ইন্ডিয়ান ইনসিওরেন্স ইন্সটিটিউট যুগ্ম সম্পাদক নবেন্দু গুহ জানান, বর্তমান সময়ে, ভারতের বীমা সেক্টর বিকাশ লাভ করছে। সরকারী ও বেসরকারী বীমা কোম্পানীতে বিপুল সংখ্যক প্রার্থী নিয়োগ করা হচ্ছে। ভারতে জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে  বীমা বিশেষজ্ঞদের প্রয়োজনীয়তাও বাড়ছে। কলেজ ছাত্রছাত্রীরা বীমা সেক্টরে কী ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে বীমা বার্তা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।

Related posts

মন্তেশ্বরে করোনা আবহে বন্ধ মহরমের লাঠিখেলা ও তাজিয়া

E Zero Point

হুগলি জেলায় সাপ্তাহিক লকডাউনে জনগণ সচেতন

E Zero Point

‘শহীদ মিনার চলো’ কর্মসূচি সফল করার লক্ষ্যে মেমারিতে প্রস্তুতি সভা

E Zero Point

মতামত দিন