27/08/2026 : 1:56 PM
আমার দেশ

কাটোয়ায় চুরির অপরাধে ৬ জন গ্রেপ্তার

জিরো পয়েন্ট নিউজ – কাটোয়া, ২ ডিসেম্বর ২০২৪ :


রবিবার ১ ডিসেম্বর কাটোয়া থানার রেল কলোনির এক বাসিন্দা কাটোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন যে,গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখ তিনি যখন বাড়িতে ছিলেনা সেই সময় তার অনুপস্থিতির সুযোগ লইয়া দুষ্কৃতীরা তার বাড়িতে প্রবেশ করে এবং আলমারির লক ভেঙে সোনার গহনা ও বেশ কিছু বাসনপত্র নিয়ে চম্পট দেয়। অভিযোগ পাওয়া মাত্রই কাটোয়া থানার পুলিশ অতি তৎপরতার সহিত তদন্তে নামে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অন্যান্য ইনপুট কাজে লাগিয়ে অতি দ্রুততার সাথে মূল অভিযুক্তদের চিহ্নিত করে এবং কাটোয়া থানার অন্তর্গত পাইকপাড়া থেকে খোয়া যাওয়া বাসনপত্র সহ তাদের গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদ চলাকালীন অভিযুক্তরা এই অপরাধ ছাড়াও কাটোয়া থানার অভ্যন্তরে ঘটে যাওয়া আরো বেশ কয়েকটি অপরাধের কথা স্বীকার করে এবং তাদের বয়ানের ভিত্তিতে অভিযান চালিয়ে কাটোয়া থানার অন্তর্গত দাইহাট কাঁসারীপাড়া ও চরপাতাইহাট থেকে আরো তিনজন অভিযুক্তকে অন্যান্য অপরাধের ঘটনায় খোয়া যাওয়া কম্পিউটারের CPU, মনিটর, প্রিন্টার ও কাঁসা পিতলের বাসনপত্রসহ গ্রেফতার করা হয়।

তদন্তে নেমে কাটোয়া থানা এখনো পর্যন্ত তিনজন মূল অপরাধী এবং চুরির মালামাল রাখার অপরাধে আরো তিনজন অপরাধী অর্থাৎ মোট ৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে। সোমবার অভিযুক্তদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হবে।

 

Related posts

সিভিল সার্ভিসের উৎকর্ষ বৃদ্ধিতে জাতীয় পর্যায়ে নতুন কাঠামো তৈরী

E Zero Point

সারাদিন প্রচার কর্মসূচিতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী

ezeropoint

১লা জুলাই থেকে আনলক-২ শুরুঃ দেখে নিন স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন নির্দেশাবলী

E Zero Point

মতামত দিন